২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বাঁচামরার ম্যাচ

দর্শকদের জন্য ভারত-শ্রীলঙ্কার আরো একটি লড়াই দেখার সুযোগ সুচি অনুযায়ী আগেই তৈরি ছিল। তবে এতটা গুরুত্ববহ হয়ে উঠবে ফিরতি লেগের ম্যাচটি আগে অনুমান করা যায়নি। শ্রীলঙ্কার কাছে ভারত নিজেদের প্রথম ম্যাচ হারায় এবং শ্রীলঙ্কা টানা তিন ম্যাচ জিতে নেয়ায় ভারতের জন্য রোববারের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিতের খেলা। যে কোনো মূল্যে ম্যাচটি জিততেও চায় ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 05:01 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দর্শকদের জন্য ভারত-শ্রীলঙ্কার আরো একটি লড়াই দেখার সুযোগ সুচি অনুযায়ী আগেই তৈরি ছিল। তবে এতটা গুরুত্ববহ হয়ে উঠবে ফিরতি লেগের ম্যাচটি আগে অনুমান করা যায়নি। শ্রীলঙ্কার কাছে ভারত নিজেদের প্রথম ম্যাচ হারায় এবং শ্রীলঙ্কা টানা তিন ম্যাচ জিতে নেয়ায় ভারতের জন্য রোববারের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিতের খেলা। যে কোনো মূল্যে ম্যাচটি জিততেও চায় ভারত। ম্যচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের ভিরাট কোহলী বলেন, 'যাদেরকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ তারা কেউই অপরিচত নয়। অনেক দিনের চেনা জানা দল। আমার মনে হয়না শ্রীলঙ্কাকে হারাতে আমাদের খুব বেশি অসুবিধা হবে। আমাদের সে সামর্থ আছে। সামান্য যা ভুল-ভ্রান্তি ছিল নিজেদের মধ্যে আলোচনা করে তা শুধরে নেয়ার চেষ্টা করছি। দারুণ একটা ম্যাচ উপহার দেয়ার অপেক্ষায় আছি আমরা।' তার পরের কথায় আরো পরিস্কার হয়ে উঠেছে ম্যাচের গুরুত্ব, 'ফাইনাল খেলতে হলে এ ম্যাচ আমাদের জিততেই হবে। কোনো রকম ঝুঁকি নেয়ার সুযোগ নেই। সেভাবেই প্রস্তুত হচ্ছি আমরা সবাই।' ভারত শ্রীলঙ্কার কাছে হারলে আর বাংলাদেশ বড় ব্যবধানে ভারতকে হারাতে পারলে সাকিব আল হাসানের দলের ফাইনাল খেলার সুযোগ তৈরি হবে। তবে রোববার ভারত জিতে গেলে বাংলাদেশের কোনো সম্ভাবনাই থাকবে না। সে কারণেই ম্যাচ জিততে এতটা মরিয়া ভারত। ম্যাচের আগের দিন নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে ভুল করেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রতিটি বিভাগেই নিজেদের গুছিয়ে নিতে অনেকটা সময় ধরে ম্যাচ ভেন্যু মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝড়িয়েছেন ধোনিরা। অন্যদিকে ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কাও বসে নেই। আগের দিন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেললেও বিকেলে ঠিকই অনুশীলনে নেমেছিলেন কুমার সাঙ্গাকারারা। চোট লাঘব হওয়ায় ওপেনার তিলকারতে