ঢাকা, জানুয়ারি ০৯ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের অন্যতম আয়োজক হিসেবে বাংলাদেশের ওপর ভরসা আছে কেন্দ্রীয় আয়োজক কমিটির। শনিবার ঢাকায় হোটেল শেরাটনে বিশ্বকাপ কেন্দ্রীয় আয়োজক কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলি (আইসিসি)'র প্রধান নির্বাহী হারুণ লরগাতের কথায় তা স্পষ্ট হয়ে উঠেছে। আইসিসি নির্বাহী বলেন, ঢাকায় আসার পরই বিশ্বকাপের আমেজ উপলব্ধি করতে পেরেছেন কেন্দ্রীয় আয়োজক কমিটির কর্মকর্তারা।
বিশ্বকাপের অগ্রগতি নিয়ে আয়োজক কমিটির নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই ঢাকার এই সভা। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাগতিক বাংলাদেশের প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা সন্তুষ্ট। কর্মকর্তারা আশা করেন, বিশ্বকাপের অন্য দুই সহ- আয়োজক ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে তাল মিলিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। যদিও বাস্তবতা হলো, স্বাগতিক হিেেসবে বিশ্বকাপের তেমন কোনো প্রস্তুতি এখনো নিতে পারেনি বাংলাদেশ।
বরং জাতীয় ক্রীড়া পরিষদে ফাইলবন্দী হয়ে আছে ভেন্যু সংস্কার ও শোভাবর্ধনের কাজ। কবে নাগাদ কাজ শুরু হতে পারে সে নিশ্চয়তাও দিতে পারছেন না বিসিবির কর্মকর্তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র সভাপতি মোস্তফা কামালের বিশ্বাস, যথা সময়েই প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন তারা। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতেরও তেমনই প্রত্যাশা। বললেন,'আমার বিশ্বাস ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার এটা একটা দারুণ সুযোগ। দেশের মানুষের সহযোগিতা নিয়ে বিসিবি নিশ্চয়ই বিশ্বকাপের সফল আয়োজন করতে পারবে।'
বাংলাদেশে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন নিয়ে এক প্রশ্নের জবাবে হারুন লরগাত বলেন,'বিশ্বকাপ ম্যাচ এবং আনুষঙ্গিক বিষয় বিভাজন করেছে আইসিসি। বাংলাদেশকে উদ্বোধনী অনুষ্ঠান ও দুটি কোয়ার্টার ফাইনালসহ মোট আটটি ম্যাচ দেয়া হয়েছে। নিশ্চয়ই তার ব্যবস্থাপনার দক্ষতা বাংলাদেশের কর্মকর্তাদের আছে।'
আইডিয়া কাপ ত্রিদেশীয় সিরিজের মতো বিশ্বকাপ ম্যাচেও দর্শক কম হতে পারে --এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন টুর্নামেন্ট পরিচালক রত
bdnews24