২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা ঢাকা থেকে

ঢাকা থেকে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বিশ্বকাপ যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিশ্বাকাপ কেন্দ্রীয় আয়োজক কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 02:44 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বিশ্বকাপ যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিশ্বাকাপ কেন্দ্রীয় আয়োজক কমিটি। ওই দিনই বিশ্বাকাপ আয়োজক কেন্দ্রীয় কমিটির সভা হবে হোটেল শেরাটনে। সভায় যোগ দিতে শুক্রবার ঢাকায় আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র প্রধান নির্বাহী হারুন লরগাত। বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান আইসিসি সহ-সভাপতি শারদ পাওয়ারও উপস্থিত থাকবেন সভায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৪২ ঘ.