২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়ছে ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩য় টেস্টের ৪র্থ দিনে ৪৬৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান করেছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 05:21 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

কেপটাউন, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩য় টেস্টের ৪র্থ দিনে ৪৬৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান করেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ২৯১ রানের জবাবে ১ম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৭৩ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে অধিনায়ক গ্রায়েম স্মিথের ১৮৩ রানের সহায়তায় ৭ উইকেটে ৪৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীদের প্রায় অসম্ভব এক জয়ের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য কঠিন হলেও স্ট্রাউস (৪৫) আর কুক (৫৫) উদ্বোধনী জুটিতে ১০১ রান তুলে শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু মাত্র ৬ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যাওয়ায় কিছুটা কোণঠাসা হয়ে পড়ে ইংল্যান্ড। শেষ বিকেলে পিটারসেনও (৬) আউট হয়ে যাওয়ায় বিপদ আরো বেড়েছে। সিরিজে এখন ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২৫৫ ঘ.