২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শচীনের মিডলসেক্স যাত্রায় বাধ সাধছে বিসিসিআই!

শচীন টেন্ডুলকারের ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সে খেলার পরিকল্পনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাগড়া দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন ক্লাবটির অধিনায়ক শন ইউডাল। ক্লাবটি ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলাতে চাইছে টেন্ডুলকারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 03:01 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

লন্ডন, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শচীন টেন্ডুলকারের ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সে খেলার পরিকল্পনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাগড়া দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন ক্লাবটির অধিনায়ক শন ইউডাল। ক্লাবটি ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলাতে চাইছে টেন্ডুলকারকে। চলতি বছরের জুনের দিকে তাদের ঘরোয়া টুর্নামেন্টের জন্য মিডলসেক্স শচীনকে পেতে চাইছে। কিন্তু সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ যে সময়ে ইংল্যান্ডে আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা তখনই ভারতীয় উপমহাদেশেও একটি টুর্নামেন্ট মাঠে গড়াতে যাচ্ছে। ফলে একই তারিখে উভয় আসরেই ম্যাচ পড়ার সম্ভাবনা থাকছে।ইউডালদের ধারণা, এর পেছনে বিসিসিআই'র হাত রয়েছে। তার মতে, 'আমরা জানি সে (শচীন) খেলার ব্যাপারে খুবই আগ্রহী। কিন্ত বিসিসিআই শচীনের মতো এ ব্যাপারে এত ইতিবাচক নয়।সেন্ট জনস উডে শচীনের নিজস্ব বাড়ী রয়েছে। তাই সে এখানে স্থানীয়ের মতো এবং শচীনকে পাওয়া গেলে এটা লর্ডসের জন্য দারুণ ব্যাপার হতো।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২০৫২ ঘ.