২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা দলে আরো তিন ক্রিকেটার

চোট সমস্যা জেকে বসেছে শ্রীলঙ্কার ওপর। একে একে চার জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার একাদশ থেকে ছিটকে পড়ায় দেশ থেকে আনা হয়েছে আরো তিন ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চন্ডিমাল ও মাহেলা উদাওয়াত্তেকে। বুধবার দুপুরেই দলে সঙ্গে যোগ দিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 02:39 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোট সমস্যা জেকে বসেছে শ্রীলঙ্কার ওপর। একে একে চার জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার একাদশ থেকে ছিটকে পড়ায় দেশ থেকে আনা হয়েছে আরো তিন ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চন্ডিমাল ও মাহেলা উদাওয়াত্তেকে। বুধবার দুপুরেই দলে সঙ্গে যোগ দিয়েছেন তারা। চোট থাকায় সিরিজের দলে নেয়নি শ্রীলঙ্কা। বাকি দুই জনের মধ্যে দিনেশ চন্ডিমাল ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক ছিলেন। ২০ বছর বয়সী উদীয়মান এই উইকেটকিপার-ব্যাটসম্যান গতবছর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশের হয়ে খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৩ বছর বয়সী মাহেলা উদাওয়াত্তের নয়টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। বাঁ হাতি এই ব্যাটসম্যান ২০০৮ সালে সর্বশেষ হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের হয়ে মাঠে নেমেছিলেন। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে কুঁচকিতে চোট পাওয়ায় ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিলকরতে