২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জিততেই এসেছি: ধোনি

ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা জিততেই এসেছি-কোনো রাখঢাক না করেই সেকথা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বললেন, শিরোপার জন্যই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 03:47 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা জিততেই এসেছি-কোনো রাখঢাক না করেই সেকথা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বললেন, শিরোপার জন্যই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তার দল। সফল একটি বছর শেষ করায় ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সর্বশেষ দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতেছে তারা। হয়তো নিয়ম রক্ষার্থে স্বাগতিক বাংলাদেশকে ভালো দলের স্বীকৃতি দিয়েছেন তিনি। তারপরও ধোনি ভালো করেই জানেন তাদের প্রধান প্রতিপক্ষ শ্রীলঙ্কাই। ধোনি রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা অভিজ্ঞ দল। সা