২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিকতা ধরে রাখতে চায় ভারত: শেবাগ

ভারতীয় দলের সহ-অধিনায়ক বীরেন্দ্র শেবাগ জানিয়েছেন অর্জিত সাফল্য ধরে রাখার লক্ষ্যেই ত্রিদেশীয় আসরে ভাল খেলতে চায় তার দল। জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিতে শনিবার দুপুরে ঢাকা এসে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর প্রথমবারের মতো দেশের বাইরে টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 10:31 AM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারী ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় দলের সহ-অধিনায়ক বীরেন্দ্র শেবাগ জানিয়েছেন অর্জিত সাফল্য ধরে রাখার লক্ষ্যেই ত্রিদেশীয় আসরে ভাল খেলতে চায় তার দল। জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিতে শনিবার দুপুরে ঢাকা এসে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর প্রথমবারের মতো দেশের বাইরে টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ভারত। 'বেশী বেশী ভাল ক্রিকেট খেলাটায় আসলে আমাদের মূল লক্ষ্য। গত দুই বছর ধরেই আমরা ভাল ক্রিকেট খেলে চলেছি। তাই (সে ধারাবাহিকতায়) আশা করছি ২০১০ সালেও আমরা সেরকম খেলবো। ধারাবাহিকভাবে ভাল খেলাটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি সেরকম পারা যায় তাহলেই কেবল প্রথম বা দ্বিতীয়স্থানে নিজেদের ধরে রাখা সম্ভব।' ঢাকা বিমানবন্দরে পা রেখেই রিপোর্টারদের জানিয়ে নিজ দলের চাওয়া সম্পর্কে জানিয়ে দেন শেবাগ। দেশের মাটিতে সফরকারি শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে হারিয়ে গত ডিসেম্বরে প্রথমবারেরমতো র‌্যাঙ্কিংয়ের চূড়ায় পৌঁছে ভারত। টেস্টের পর ওয়ানডেতেও সেরা হতে চায় র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয়স্থানে থাকা ধোনির দল। আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টে ভাল করলে ওয়ানডেতে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান আরো কমিয়ে আনতে পারবে আসরের টপ ফেভারিট দল ভারত। আসরটিতে ধোনিদের মূল প্রতিদ্বন্দ্বি শ্রীলঙ্কা দল ইনজুরি ও বাজে ফর্মের কারণে তাদের মূল ক্রিকেটারদের দলের বাইরে রাখায় ভারতের জন্য শিরোপা জয়ের কাজটি একবারে সহজ ব্যাপার বলেই ধারণা করা হচ্ছে। আসন্ন ত্রিদেশীয় ওয়ানডের টুর্নামেন্টের পর বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে অংশ নেবে ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/ ১৬২৪ ঘ.