ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের ম্যাচবেশির ভাগ সময়ই ড্র হয়। ভারত সফরে বাংলাদেশ 'এ' দলও তিন দিনের ম্যাচে ড্র করেছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে।
মহারাষ্ট্রের দেয়া ২৪৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারী বাংলাদেশ দল ৮ উইকেটে ২০৭ রান তুলতেই তৃতীয় দিন হয়ে যায়। দু দলেরই জয়ের সম্ভাবনা আছে এমন অবস্থায় খেলা শেষ। বলতে গেলে সময়ের কাছেই হার মেনেছে দুই দল।
প্রথম ইনিংসে ৬৮ রানে এগিয়ে থেকে সোমবার দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিক দল। নয় উইকেটে ১৭৯ রান তুলে মঙ্গলবার দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। প্রথম ইনিংসে ২১৫ রান করেছিল ভারতের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। বাংলাদেশ অল-আউট হয়েছিল ১৪৭ রানে।
ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন স্বাগতিক দলের কিশোর ভিকানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০২৫ ঘ.
bdnews24