২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির পিচের সমালোচনা করলেন মিয়াঁদাদ

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠানরত চ্যাম্পিয়ন্স ট্রফির পিচ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাঁদ রীতিমতো শঙ্কিত। তার মতে, এমন পিচ এক দিনের ক্রিকেটের ক্ষতি করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠানরত চ্যাম্পিয়ন্স ট্রফির পিচ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাঁদ রীতিমতো শঙ্কিত। তার মতে, এমন পিচ এক দিনের ক্রিকেটের ক্ষতি করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির কয়েকটি ম্যাচ দেখে মিয়াদাঁদ বলেছেন, "এত বড় টুর্নামেন্টে এমন ভীতিকর পিচ বানানো আইসিসিকে মোটেও সাহায্য করবে না। কিছু পিচের অবস্থা তো রীতিমতো ভয়াবহ, অসমান বাউন্স আছে তাতে। গুড লেন্থের বলগুলো লাফিয়ে উঠছে। এটা একদিনের ক্রিকেটের জন্য মোটেও ভালো লক্ষণ নয়।" এক পর্যায়ে মাঠেরও সমালোচনা করেছেন পাকিস্তানের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান "এমনকি দুটো মাঠের বাউন্ডারি সীমানাতেও পার্থক্য আছে। তাদের (আয়োজকদের) উচিত ছিল এই টুর্নামেন্টের জন্য আরও কিছু ভেন্যু তৈরি করা। একটা মাঠে অনেক বেশি ম্যাচও সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে।" দেখা গেছে, সেঞ্চুরিয়নে চারটি ম্যাচের মধ্যে তিনবারই প্রথমে ব্যাট করা দল ম্যাচ জিতেছে। এ প্রসঙ্গে মিয়াদাঁদ বলেন,"টস জেতাটাও অন্যায়ভাবে একটি দলকে বাড়তি সুবিধা দিয়েছে। ফলে ম্যাচ একতরফা হয়ে যাচ্ছে। আইসিসির উচিত ছিল সদস্য দেশগুলোর পিচ যেমন দ্রুত পর্যবেক্ষণ করে সেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির পিচগুলোর ব্যাপারটিও দেখা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৭৩৭ ঘ.