সেঞ্চুরিয়ন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বৃষ্টিতে সোমবার ভেসে গেছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচটি।
অস্ট্রেলিয়া ৪২.৩ ওভার খেলে ২৩৪ রান তোলার পরই বৃষ্টি নামে। পরে ম্যাচ রেফারি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। এ ম্যাচ থেকে দু দলই সমান ১ পয়েন্ট করে পেয়েছে।
এতে অবশ্য কোনও দলই সন্তুষ্ট হতে পারেনি। বরং জয় পরাজয় নির্ধারিত না হওয়ায় দু'দলেরই সেমিফাইনালে ওঠা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ভারত এরই মধ্যে টুর্নামেন্টের দুটো ম্যাচ খেললেও কোনও জয় পায়নি। বুধবার শেষ ম্যাচে তাদের খেলতে হবে গ্র"পের সবচেয়ে দুর্বল দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ দু ম্যাচ খেলে দুটিতেই হেরে পয়েন্টশূন্য রয়েছে।
দু ম্যাচের দুটিতেই জয় পেয়ে এ গ্র"পে চার পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। বুধবার তাদের শেষ ম্যাচে খেলতে হবে তিন পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়ার সঙ্গে। অস্ট্রেলিয়া যদি এ ম্যাচ জিততে পারে, তবে এ গ্র"প থেকে পাকিস্তানের সঙ্গে তারাই সেমিফাইনালে চলে যাবে।
ফলে দু ম্যাচ খেলে ১ পয়েন্ট পাওয়া ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েও দেয়, তাতেও তাদের সেমিফাইনাল খেলা নিশ্চিত হচ্ছে না।
কারণ পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া হারলেই শুধু ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রেও তাদের রানরেটের ভাবনা ভাবতে হবে।
সোমবারের ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া অস্ট্রেলিয়া দলীয় তিন রানের মাথায় ওপেনার ওয়াটসনের উইকেটটি হারালেও টিমোথি পেইন(৫৬) এবং অধিনায়ক রিকি পন্টিংয়ের(৬৫) জোড়া হাফ সেঞ্চুরিতে শুরুটা দারুণ করে।
এরপর মাইক হাসিও ৬৭ রানের দারুণ ইনিংস খেললে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ২৩৪ রানে পৌঁছে গিয়েছিল ৪২.৩ ওভারেই। কিন্তু বৃষ্টির বাগড়ায় তাদের ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় শেষপর্যন্ত। একই আক্ষেপ ভারতেরও।
সংক্ষিপ্ত স্কোর:(৪২.৩) ২৩৪/৪( পেইন ৫৬, পন্টিং ৬৭, হাসি ৬৭; নেহরা ৩৮/১, মিশ্র ৪৫/১)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৫৩৭ ঘ.
bdnews24