ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে এক মাস আগেই দল বদলের মাঠ গরম করে তুলেছিল আবাহনী-মোহামেডান। খেলোয়াড় রেজিস্ট্রেশনের তিন দিন তেমন সাড়া ফেলবে কি না বলা মুশকিল।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের দল বদল। মোহামেডান না এলেও প্রথম দিন আবাহনী দলবদলে ঠিকই অংশ নিবে। আবাহনীর ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শেখ মামুন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অন্য দল থেকে এবার আবাহনীতে যোগ দেয়া চার ক্রিকেটার অল-রাউন্ডার সাকিব আল হাসান, পেসার শিবলু, অল-রাউন্ডার মোক্তার আলী ও হিমেলের নাম নিবন্ধন করাবেন তারা। দলের বাকি ১১ ক্রিকেটারই আগের মৌসুমে খেলেছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা মেট্রোপলিটন লিগ কমিটির কার্যালয়ে বিকাল চারটায় খেলোয়াড় নিবন্ধন শুরু হয়ে চলবে রাত আটটা পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০১৫ ঘ.
bdnews24