২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা

ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় হোম সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানিয়েছে, ১৬ জন ক্রিকেটার নির্বাচন করা হয়েছে ত্রিদেশীয় এই সিরিজের জন্য। এটি হবে অক্টোবর-নভেম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 02:03 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় হোম সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানিয়েছে, ১৬ জন ক্রিকেটার নির্বাচন করা হয়েছে ত্রিদেশীয় এই সিরিজের জন্য। এটি হবে অক্টোবর-নভেম্বরে। ক্রিকেটাররা হলেন মাহমুদুল হাসান (অধিনায়ক), অমিত মজুমদার (সহ-অধিনায়ক), সৈকত আলী, ইমামুল হোসাইন, তাসামুল হক, সাব্বির রাহমান, মোমিনুল হক, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, আরমান বাদশা, আলাউদ্দিন বাবু, মোবাশ্বের খান, শাকের আহমেদ, নূর হোসাইন, এনামুল হক ও নুরুল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০০৩ ঘ.