ঢাকা, সেপ্টেম্বর ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আ হ ম মোস্তাফা কামাল (লোটাস কামাল) বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন। সেইসঙ্গে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন পূর্বতন সভাপতি লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী।
নতুন সভাপতি দুপুর একটার দিকে বিসিবি কার্যালয়ে আসেন। পরে তিনি সিনা ইবনে জামালীর সঙ্গে মিনিট দশেকের সৌজন্য সাক্ষাৎকার সেরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার বিষয়টি জানান।
সংবাদ সম্মেলনে সিনা ইবনে জামালীও উপস্থিত ছিলেন।
বুধবার সকালে সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে কুমিল্লা- ৯ আসনের সাংসদ লোটাস কামালকে এ পদে নিয়োগ দেয়া হয়।
তিনি অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএমএইচ
bdnews24