ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজের ব্যাটিং-এর ওপর আরও বেশি করে মনোনিবেশ করতে চান বীরেন্দর শেবাগ। তাই দিল্লী ডেয়ারডেভিলসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার বদলে দলের নেতৃত্ব দেবেন গৌতম গম্ভির। আর উইকেটকিপার দিনেশ কার্তিক হয়েছেন গম্ভিরের ডেপুটি।
টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ শুরু হবে আগামী মাসে। ধারণা করা হচ্ছে আইপিএল'র পরের মৌসুম পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন গম্ভির।
পদত্যাগপত্র গ্রহণ করায় দলের কর্মকর্তাদের ধন্যবাদ জানান শেবাগ। সেই সঙ্গে এর কারণও ব্যাখ্যা করেন, "ব্যক্তিগতভাবে আমি আমার ব্যাটিং-এর ওপর মনোনিবেশ করতে চাই। অবদান রাখতে চাই দলের খেলায়।" স
bdnews24