২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান সরকারকে অধিনায়ক করে এ দল চূড়ান্ত

ভারত সফরের জন্য ১৪ সদস্যের 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবি জানায়, সফরে অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে। সহকারী অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শামসুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফরের জন্য ১৪ সদস্যের 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবি জানায়, সফরে অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে। সহকারী অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শামসুর রহমান। এই দুজন ছাড়া 'এ' দলের বাকিরা হলেন- ইমরুল কায়েস, নাফিস ইকবাল, ইমরান আহমেদ, রাজিন সালেহ, নাজমুল হোসাইন মিলন, সগির হোসেন, মোহাম্মদ সোহরাওয়ার্দী শুভ, ডলার মাহমুদ, সাহাদাত হোসেন, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান ও তালহা জোবায়ের। ২৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ 'এ'। সেখানে মহারাষ্ট্রের বিপক্ষে একটি তিন দিনের, একটি চার দিনের, দু'টি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। মহারাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের এটি ফিরতি সফর। এ বছর মে'তে বাংলাদেশ সফর এসেছিল মহারাষ্ট্র দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২১১৪ ঘ