ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম) - 'এ' দলের ক্রিকেটারদের জন্য দলবদলের বিশেষ ব্যবস্থা করেছে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট লিগ কমিটি (সিসিডিএম)।
সিসিডিএম শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাবে টাকা প্রিমিয়ার ও প্রথম বিভাগের দলগুলো।
আগামী ২৬ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ 'এ' দল। মহারাষ্ট্রের বিপক্ষে দু'টি চারদিনের ম্যাচ, তিনটি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এদিকে সিসিডিএম-এর এক সভায় আসন্ন ঢাকা প্রিমিয়ার টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য গ্র"প নির্ধারণ করা হয়েছে। 'এ' গ্র"পে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান, বাংলাদেশ বিমান, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, পারটেক্স স্পোর্টিং ক্লাব, বিকেএসপি ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
'বি' গ্র"পের দলগুলো হলো বর্তমান রানর্স-আপ গাজী ট্যাংক ক্রিকেটার্স, ওল্ড ডিওএইচএস স্পোটিং ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড, সূর্যতরুণ ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৪২ ঘ.
bdnews24