২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ আগামী জুনে

দশম এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে আগামী বছরের জুনে। তবে কোথায় খেলা হবে তা এখনও ঠিক হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ওয়েবসাইটে শনিবার বলা হয়, প্রতিযোগিতা শুরু হবে ১৫ জুন। শেষ হবে ২৫ তারিখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

চেন্নাই, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দশম এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে আগামী বছরের জুনে। তবে কোথায় খেলা হবে তা এখনও ঠিক হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ওয়েবসাইটে শনিবার বলা হয়, প্রতিযোগিতা শুরু হবে ১৫ জুন। শেষ হবে ২৫ তারিখে। অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। ম্যাচ হবে সাতটি। এর আগের এশিয়া কাপ হয়েছিল পাকিস্তানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮৪৯ ঘ.