ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে বিশ্বের ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে। এরই মধ্যে অস্ট্রেলিয়া বাতিল করেছে পাকিস্তান সফর। তবে বাতিল হয়নি টেস্ট সিরিজ, হবে ইংল্যান্ডের লর্ডস ও হেডিংলিতে। একে অভিহিত করা হচ্ছে নিরপেক্ষ ক্রিকেট সিরিজ হিসেবে।
উভয় দেশের মধ্যে দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ হবে অ্যাজবাস্টনে। আর কার্ডিফে হবে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ।
সিরিজ শুরু হবে আগামী বছরের জুলাই-এ।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সভাপতি জাইলস ক্লার্ক মনে করেন, এতে সারা ব্রিটেনে বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূতরা টেস্ট ম্যাচগুলো দেখতে পাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২০২৫ ঘ.
bdnews24