২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকছেন সিডন্স, হোম সিরিজে অধিনায়ক মাশরাফি

হাঁটুতে চোট পেয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেই ছিটকে পড়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আক্ষরিক অর্থেই নেতার ভূমিকায় তাকে পরখ করে দেখার সুযোগই হয়নি। অন্তত আরেকবার নেতৃত্ব আশা করতেই পারেন। সুযোগও পেয়েছেন। জিম্বাবুয়ের বিপেক্ষ হোম সিরিজে মাশরাফিকে অধিনায়ক, আর সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক হিসেবেই রেখে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুতে চোট পেয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেই ছিটকে পড়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আক্ষরিক অর্থেই নেতার ভূমিকায় তাকে পরখ করে দেখার সুযোগই হয়নি। অন্তত আরেকবার নেতৃত্ব আশা করতেই পারেন। সুযোগও পেয়েছেন। জিম্বাবুয়ের বিপেক্ষ হোম সিরিজে মাশরাফিকে অধিনায়ক, আর সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক হিসেবেই রেখে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কার্য নির্বাহী কমিটির সভা শেষে বুধবার সংবাদ এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, অক্টোবর-নভেম্বর পর্যন্ত অধিনায়ক আর সহ-অধিনায়কের মেয়াদ বাড়ানো হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়ের সাফল্যই বোধ হয় ভাগ্য ফিরিয়েছে কোচ জেমি সিডন্সের। ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত তাকে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি নির্বাহী কমিটি। ছুটি শেষে অস্ট্রেলিয়া থেকে ফিরে এলেই সিডন্সের সঙ্গে দ্বিতীয় মেয়াদে চুক্তির শর্ত নিয়ে আলোচনা করবেন তিন সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল। জাতীয় দল নির্বাচক কমিটিও দ্বিতীয় মেয়াদে ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালনের অনুমতি পেয়েছেন। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে তিন নির্বাচকের নতুন চুক্তি। এছাড়া ২০১০ সালের জুনে ইংল্যান্ড সফরে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে এ ব্যাপারে অবশ্যই আইসিসির অনুমোদন লাগবে। এর আগে ইংলিশ ক্রিকেট বোর্ড থেকে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে। সত্যিই তেমন কিছু হলে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২১২ ঘ.