২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের লক্ষ্য একদিনের ম্যাচে শীর্ষস্থান: কার্স্টেন

টানা পাঁচটি একদিনের সিরিজ জিতে ভারতীয় ক্রিকেট দলের মনোভার এখন তুঙ্গে। তাই কোচ গ্যারি কার্স্টেন একদিনের ক্রিকেট ম্যাচে শীর্ষস্থান দখল করতে চান। শ্রীলঙ্কায় তিন জাতির একদিনের ক্রিকেট টুর্নামেন্টের সব ম্যাচ জিততে পারলেই আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পৌঁছে যাবে ভারত। আর এই লক্ষ্য নিয়েই ভারতীয় দল শ্রীলঙ্কা রওনা দিয়েছে বলে কার্স্টেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা পাঁচটি একদিনের সিরিজ জিতে ভারতীয় ক্রিকেট দলের মনোভার এখন তুঙ্গে। তাই কোচ গ্যারি কার্স্টেন একদিনের ক্রিকেট ম্যাচে শীর্ষস্থান দখল করতে চান। শ্রীলঙ্কায় তিন জাতির একদিনের ক্রিকেট টুর্নামেন্টের সব ম্যাচ জিততে পারলেই আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পৌঁছে যাবে ভারত। আর এই লক্ষ্য নিয়েই ভারতীয় দল শ্রীলঙ্কা রওনা দিয়েছে বলে কার্স্টেন জানিয়েছেন। কোনও রাখঢাক না করে সাবেক প্রটিয়াস অধিনায়ক বলেন, "আমরা আমাদের লক্ষ্য ঠিক করেছি। এর অন্যতম নিজেদের বিশ্বের সেরা ক্রিকেট দলে পরিণত করা। আক্ষরিক অর্থেই আমরা সেভাবেই নিজেদের তৈরি করেছি।" "আমরা জানি সেরা হতে হলে ভালো খেলতে হবে। শ্রীলঙ্কায় গত দু'টি সিরিজেই জিতেছি। তাই আমরা আত্মবিশ্বাসী হতেই পারি। তবে সামনের দিনগুলো নিয়েই আমরা ভাবছি। আর অতীতের ফলাফল নিয়ে মোটেও ঢোল পেটাচ্ছি না," বলেন তিনি। গত পাঁচটি সিরিজ একটানা জেতার পর কার্স্টেন তার লক্ষ্য নির্ধারণে কোনও সমস্যা দেখছেন না। এছাড়া গত দু'বছরে শ্রীলঙ্কাকে নিজেদের মাটিতে এবং শ্রীলঙ্কার মাটিতে তাদের হারানোয় ভারত আসলেই এগিয়ে রয়েছে। অন্য প্রতিযোগী নিউজিল্যান্ডকেও ভারত হারিয়েছে এ বছরেরই শুরুর দিকে। কার্স্টেন বলছেন, "আমাদের ব্যাটিং লাইনআপ বেশ ভালো। মিডল অর্ডারও বেশ কয়েকটি বিকল্প রয়েছে। তাই পুরো সিরিজে আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারব।" একদিনের ক্রিকেটে তার দল বেশ ভালো রান পেয়েছে। দলের নতুন ক্রিকেটাররাও তাদের মেলে ধরেছন বলে জানান কার্স্টেন। তারপরও বীরেন্দর শেভাগের অভাব বেশ ভালোভাবেই টের পাচ্ছেন কার্স্টেন। কাঁধের চোট থেকে সেরে না ওঠায় শেভাগকে কম্প্যাক কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়নি। ফলে গৌতম গম্ভীরের সঙ্গে ইনিংসের সূচনা কে করবেন, তা এখনও নিশ্চিত নয়। এ ব্যাপারে খেলার দিনই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তিন জাতির টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার প্রথম ম্যাচ খেলবে ভারত। পরের দিন মোকাবেলা করবে স্বাগতিক শ্রীলঙ্কাকে। ফাইনাল হবে সোমবার। (তথ্য ক্রিকইনফো থেকে নেওয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৭৩২ ঘ.