ফ্লিনটফের জায়গায় ইংল্যান্ড দলে গ্রাহাম অনিয়ন
হাঁটুর চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না অ্যান্ড্রু ফ্লিনটফের। তাঁর জায়গায় ইংল্যান্ড দলে ডাকা হয়েছে গ্রাহাম অনিয়নকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ন্যাটওয়েস্ট সিরিজের দলেও রাখা হয়েছে তাকে।
লন্ডন, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- হাঁটুর চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না অ্যান্ড্রু ফ্লিনটফের। তাঁর জায়গায় ইংল্যান্ড দলে ডাকা হয়েছে গ্রাহাম অনিয়নকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ন্যাটওয়েস্ট সিরিজের দলেও রাখা হয়েছে তাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের ইংল্যান্ড দলে অ্যান্ড্রু ফ্লিনটফের নাম ছিল। তবে হাঁটুর চোট সারার কোনো লক্ষণ না দেখা দেয়ায় শেষ পর্যন্ত দল থেকে বাদ দেয়া হলো তাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের ইংল্যান্ড দল : অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, রবি বোপারা, টিম ব্রেসন্যান, স্টুয়ার্ট ব্রড, পল কলিংউড, জো ডেনলি, এউয়িন মর্গান, গ্রাহাম অনিয়নস, ম্যাট প্রিয়র, আদিল রাশিদ, ওয়াইজ শাহ, রায়ান সাইডবটম, গ্রায়েম সোয়ান ও লুক রাইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২০৩০ ঘ
