ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাকিব আল হাসানের কুঁচকির সমস্যার প্রথম পর্যবেক্ষণে কোন সিদ্ধান্তে আসতে পারেননি অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক স্টিভ স্যান্ডার্স। সোমবার অ্যাডিলেইডে তার দুই কুঁচকিতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
একজন বিশেষজ্ঞ সার্জনের উপস্থিতিতে মঙ্গলবার দ্বিতীয় দফায় পর্যবেক্ষণ হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
অ্যাডিলেইডে সাকিবের সঙ্গে আছেন কোচ জেমি সিডন্স। ত্বকের ক্যান্সারের চিকিৎসা নিতে তিনি অস্ট্রেলিয়াতেই ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২৫৯ঘ.
bdnews24