২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটের জন্য সুনির্দিষ্ট বিধি তৈরি করতে বলবে আইসিসি

ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সির (ডব্লিউএডিএ) হয়ারঅ্যাবাউটস বিধি নিয়ে বিতর্কের নিষ্পত্তি এখনও হয়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ক্রিকেটের জন্য সুনির্দিষ্ট বিধি নিয়ে বিচার-বিবেচনা করার আহ্বান জানাবে ডব্লিউএডিএ'র কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 01:50 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সির (ডব্লিউএডিএ) হয়ারঅ্যাবাউটস বিধি নিয়ে বিতর্কের নিষ্পত্তি এখনও হয়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ক্রিকেটের জন্য সুনির্দিষ্ট বিধি নিয়ে বিচার-বিবেচনা করার আহ্বান জানাবে ডব্লিউএডিএ'র কাছে। ডব্লিউএডিএ'র এই বিধি প্রত্যাখ্যান করেছে প্রভাবশালী ভারতীয় ক্রিকেট বোর্ড। নিরাপত্তা ও ব্যক্তিগত বিষয়াবলী নিয়ে নাক গলাতে দিতে রাজি নন ভারতীয় ক্রিকেটাররা। তাই তারা এ সংক্রান্ত কাগজ-পত্রে সইও করেননি। ভারতীয় ক্রিকেট বোর্ড মূলত ক্রিকেটারদের পক্ষ নিয়ে ডব্লিউএডিএ'র বিধানটি মেনে নেয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অক্টোবরের বোর্ড মিটিং-এ এ ব্যাপারে আলোচনা হবে। যদিও ডব্লিউএডিএ'র বিধি-বিধানে আইসিসি সই করেছে ২০০৬ সালে। আইসিসি'র প্রধান নির্বাহী হারুন লরগাত ভারতীয় একটি পত্রিকাকে বলেন, "আমরা ক্রিকেটের জন্য সূনির্দিষ্ট বিধি-বিধান তৈরি কিংবা হয়ারঅ্যাবাউটস বিধানটি শিথিল করার আহ্বান জানাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৫৯ ঘ.