২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ দলের প্রশিক্ষণ ক্যাম্প ৫ সেপ্টেম্বর

ভারত সফরের জন্য 'এ' দলের প্রশিক্ষণ ক্যাম্পে ১৯ ক্রিকেটার নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হবে তাদের প্রশিক্ষণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফরের জন্য 'এ' দলের প্রশিক্ষণ ক্যাম্পে ১৯ ক্রিকেটার নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হবে তাদের প্রশিক্ষণ। ২৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ 'এ' দল। সেখানে মহারাষ্ট্রের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ, তিনটি করে একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। বাংলাদেশ 'এ' দলের এটি ফিরতি সফর। নির্বাচিত ক্রিকেটাররা হলেন- হান্নান সরকার, ইমরুল কায়েস, নাজমুস সাদাত, নাফিস ইকবাল, শামসুর রহমান, ইমরান আহমেদ, রাজিন সালেহ, সগির হোসেন, নাজমুল হোসেন মিলন, কাজী সাহাদাত হোসেন, ডলার মাহমুদ, তালহা জুবায়ের তারেক আজিজ, জিয়াউর রহমান, সোহরাওয়ার্দী শুভ, আরাফাত সানি, ফয়সাল হোসেন, নাদিফ চৌধুরী ও সাজেদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এইচএ/২২৪২ঘ