২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলীয় ওয়ানডে দলে হ্যাডিনের স্থলাভিষিক্ত হলেন ভোগস

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের দলে এডাম ভোগসে নিয়েছে অস্ট্রেলিয়া। তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন আঙ্গুলে চোট পাওয়া উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের। ভোগস অবশ্য এরই মধ্যে অস্ট্রেলিয়ার টোয়েন্টি-টোয়েন্টি দলের সঙ্গে ইংল্যান্ডে আছেন। তবে হ্যাডিন তার ভাঙা আঙ্গুলে অস্ত্রোপচার করাতে দেশে ফিরলেই কেবল তিনি ওয়ানডে দলে যোগ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 06:45 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

সিডনি, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের দলে এডাম ভোগসে নিয়েছে অস্ট্রেলিয়া। তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন আঙ্গুলে চোট পাওয়া উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের। ভোগস অবশ্য এরই মধ্যে অস্ট্রেলিয়ার টোয়েন্টি-টোয়েন্টি দলের সঙ্গে ইংল্যান্ডে আছেন। তবে হ্যাডিন তার ভাঙা আঙ্গুলে অস্ত্রোপচার করাতে দেশে ফিরলেই কেবল তিনি ওয়ানডে দলে যোগ দেবেন। মঙ্গলবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর প্রধান এন্ড্রু হিলডিচ বলেন,"ব্র্যাড হ্যাডিনের ইনজুরির কারণেই জাতীয় নির্বাচক প্যানেল এডাম ভোগসকে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে নিয়েছে।" "এডাম এখন থেকে ইংল্যান্ড সফরের বাকিটুকুর জন্য দলে থাকবে। পরে দলের সঙ্গে সে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সফর করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসকে/২৩৪৫ঘ.