ম্যানচেস্টার, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---সাত ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে স্বাগতিক ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার দুই টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি রোববার মুষলধারে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
সফরকারী অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রান করে ৪ উইকেট হারিয়ে। এরপর স্বাগতিকরা ব্যাটিংয়ে নেমে ৪ রানের মধ্যেই ২ উইকেট হারানোর পর তুমুল বৃষ্টি নামে। দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ায় পরে আর খেলা শুরু করা যায়নি। ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে খেলা পরিত্যক্ত বলে ঘোষণা দেন।
টস হেরে ব্যাটিংয়ে যাওয়া অস্ট্রেলিয়া ক্যামেরন হোয়াইটের ৩৬ বলে ৫৫ রানের দুরন্ত ইনিংসের সঙ্গে অধিনায়ক মাইকেল ক্লার্কের অপরাজিত ২৭ রানে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে।
অন্যদিকে ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান জো ডেনলি অভিষেক ম্যাচে 'গোল্ডেন ডাক' মেরে সাজঘরে ফেরেন। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে অস্ট্রেলিয়ার পক্ষে ব্রেট লি শুরুটা দারুণ করেন। তার ইনিংসের প্রথম বলের এক বাউন্সারেই টপ-এজ হয়ে সাজঘরে ফেরেন ডেনলি। আর রবি বোপারা ব্যক্তিগত এক রানের মাথায় মিচেল জনসনের বলে
bdnews24