২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সাঙ্গাকারা

গৌতম গম্ভীরকে সরিয়ে আইসিসি (আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল) টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যানের জায়গাটি দখল করে নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 07:31 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

চেন্নাই, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- গৌতম গম্ভীরকে সরিয়ে আইসিসি (আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল) টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যানের জায়গাটি দখল করে নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে অসাধারণ দুটি ইনিংস খেলেছেন সাঙ্গাকারা। তার ৫০ ও অনবদ্য ১০৯ রানের ইনিংস দুটি লঙ্কানদের শেষ টেস্টে ৯৬ রানে জিততে সাহায্য করে। তারই ফলস্বরূপ শীর্ষ স্থানটি ফিরে পেলেন তিনি। প্রাক্তন লঙ্কান অধিনায়ক মাহেলা জয়বর্ধনে চার ধাপ এগিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো তিন নম্বরে উঠে এসেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে তিনিও ৯২ ও ৯৬ রানের চমৎকার দুটি ইনিংস খেলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসকে/২৩৫৬ঘ.