কলম্বো, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কলম্বো টেস্টের শুরুতে ব্যক্তিগত মাইলফলক অর্জনের জন্য মাত্র দু'টি উইকেট বাকি ছিল নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির। সেই দুই উইকেট ঠিকই তুলে নিয়েছেন তিনি। শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারাই তার তিন শ'তম শিকার।
সেই সঙ্গে প্রথম কোনও বাঁহাতি স্পিনার হিসেবে ৩০০ টেস্ট উইকেট শিকারের গৌরব অর্জন করলেন ভেট্টরি। নাম লেখান থ্রি হান্ড্রেড ক্লাবে।
বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানার (১৯) উইকেট নেওয়ার পর বাকি থাকে মাত্র একটি উইকেট। দ্বিতীয় সেশনে কুমার সাঙ্গাকারাকে (৫০) সাজঘরে ফেরত পাঠিয়ে ভেট্টরি তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যান। এটি তার ৯৪তম টেস্ট।
এর মধ্য দিয়ে ভেট্টরি একই সঙ্গে তিন শ' উইকেট শিকার ও তিন হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় আট নম্বরে নাম লেখান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২১০৬ ঘ.
bdnews24