ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় যুব ক্রিকেট দলের প্রাথমিক ক্যাম্পে ডাকা হয়েছে ২৪ ক্রিকেটারকে। ২৯ আগস্ট বিকেএসপিতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প।
নির্বাচিত ক্রিকেটারদের শুক্রবার বিকেল সাড়ে চারটার মধ্যে লজিস্টিক অফিসার শহিদুল ইসলামের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
ক্রিকেটাররা হলেন সৈকত আলী, অমিত মজুমদার, আসিফ আহমেদ, মাহমুদুল হাসান, সাব্বির রহমান, মমিনুল হক, আবুল হাসান, কামরুল ইসলাম, আলাউদ্দিন বাবু, ইমামুল হাসান, শাকের আহমেদ, নূর হোসাইন, এনামুল হক, কাজী নুরুল হাসান, আবু জায়েদ চৌধুরী, শোহাগ রেজা, ইরফান শুক্কুর, তাসামুল হক, সুমাইয়া সরকার, তাজুল ইসলাম, দেওয়ান সাব্বির, মোবাশশির খান, আরমান বাদশাহ ও নাজমুস সাবিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০১৩ ঘ.
bdnews24