ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের প্রস্তুতি বেশ জোরেশোরেই শুরু করেছে বাংলাদেশ।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বহুল আলোচিত এ বিশ্বকাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৫২ কোটি টাকার তিনটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
চলতি বছরের মধ্যেই এসব প্রকল্পের কাজ শেষ করা হবে। তিনটি প্রকল্পই সরকারের নিজস্ব অর্থে বাস্তবায়িত হবে।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
অনুমোদিত তিন প্রকল্প হচ্ছে : ৩১ কোটি টাকা ব্যয়ে জাতীয় ক্রীড়া পরিষদের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন প্রকল্প, ৬৪ কোটি টাকার আইসিসি মানসম্পন্ন ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের জন্য মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন প্রকল্প এবং ৫৭ কোটি টাকা ব্যয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে নারায়ণগঞ্জ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের (ফতুল্লা) সংস্কার ও উন্নয়ন প্রকল্প।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।
এ কে খন্দকার বলেন, "প্রথমবারের মতো এ ধরনের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এটি আমাদের দেশের জন্য একটি গৌরবের বিষয়। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখে সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রকল্প তিনটির অনুমোদন দেওয়া হয়েছে।"
২০১১ সালের ১৭ ফেব্র"য়ারি ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে। পরে ১৯ ফেব্র"য়ারি ওই বিশ্বকাপের প্রথম খেলাটিও অনুষ্ঠিত হবে বাংলাদেশে।
এছাড়া একটি কোয়ার্টার ফাইনালসহ আরও সাতটি খেলা বাংলাদেশে হবে।
তবে কোন মাঠে কোন খেলা হবে তা এখনও ঠিক হয়নি।
বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে।
চট্রগ্রামেও বিশ্বকাপের খেলা হবে
চট্টগ্রামেও বিশ্বকাপের খেলা হবে। নাম প্রকাশ না করার শর্তে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ জন্য প্রধানমন্ত্রী একনেকের আগামী বৈঠকে এ সংক্রান্ত একটি প্রকল্প উত্থাপনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
কয়েক দিন আগে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেখানে বিশ্বকাপ খেলা আয়োজনের জন্য অনুরোধ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী সে সময় ইতিবাচক সাড়া দিয়েছিলেন।
আরও দু'টি প্রকল্প অনুমোদন
মঙ্গলবারের একনেক বৈঠকে আরও দু'টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এ দু'টি হচ্ছে- ৩৯২ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিভাগের অধীন পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের 'সিদ্ধিরগঞ্জ-মানিকনগর ২৩০ কেভি সঞ্চালন লাইন প্রকল্প ও ৪০ কোটি টাকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের 'চট্টগ্রাম কলেজ থেকে কাপাসগোলা রোডের স
bdnews24