২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ফিরছেন ব্রাড হ্যাডিন

মচকানো আঙ্গুল নিয়ে উইকেট কিপার ব্রাড হ্যাডিন অ্যাসেজ সিরিজের শেষ দুই টেস্টে কিপিং করেছিলেন। এখন সেই আঙ্গুল পরীক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়া ফিরে আসবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

মেলবোর্ন, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মচকানো আঙ্গুল নিয়ে উইকেট কিপার ব্রাড হ্যাডিন অ্যাসেজ সিরিজের শেষ দুই টেস্টে কিপিং করেছিলেন। এখন সেই আঙ্গুল পরীক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়া ফিরে আসবেন। বাঁ-হাতের আঙ্গুল মচকে যাওয়ায় হ্যাডিন অ্যাজবাস্টনে তৃতীয় টেস্টে মাঠে নামতে পারেননি। তবে চতুর্থ ও পঞ্চম টেস্টে ঠিকই মাঠে নামেন তিনি। অস্ট্রেলীয় ফিজিওথেরাপিস্ট অ্যালেক্স কন্টোরিস সোমবার এক বিবৃতিতে বলেন, ব্রাড হ্যাডিন দেশে ফিরে আসবেন, যাতে সেরে ওঠার জন্য আরও সময় পান। সেই সঙ্গে সব চেয়ে ভালভাবে চিকিৎসার জন্য তিনি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করবেন। ইংল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ও টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে হ্যাডিন অংশ নেবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বিশেষজ্ঞদের সঙ্গে তার পরামর্শের পর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০৫ ঘ.