২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড়

রানের চূড়াকে অন্য উচ্চতায় নিয়ে গেলো ইংল্যান্ড। জয়ের জন্য ৫৪৬ রানের লক্ষ্য নির্ধারণ করে দেয় তারা অস্ট্রেলিয়াকে। সিরিজ নির্ধারণী ম্যাচের দ্বিতীয় ইনিংসে শনিবার স্বাগতিক দল ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩৭৩ রান তুলে। প্রথম ইনিংসের ১৭২ রান মিলে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫৪৫ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 05:29 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রানের চূড়াকে অন্য উচ্চতায় নিয়ে গেলো ইংল্যান্ড। জয়ের জন্য ৫৪৬ রানের লক্ষ্য নির্ধারণ করে দেয় তারা অস্ট্রেলিয়াকে। সিরিজ নির্ধারণী ম্যাচের দ্বিতীয় ইনিংসে শনিবার স্বাগতিক দল ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩৭৩ রান তুলে। প্রথম ইনিংসের ১৭২ রান মিলে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫৪৫ রান। অ্যাশেজ সিরিজ নিশ্চিত করতেই স্বাগতিকদের এই পরিকল্পনা। সিরিজ নির্ধারণী ম্যাচের সব কিছুই যেন তাদের ইচ্ছে মত চলছে। প্রথম ইনিংসে ১৭২ রানে এগিয়ে থেকে শুক্রবারই দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫৮। উইকেট পতন আর রানের হিসাব মেলালে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এত রান ওাঠার কথা নয়। কিন্তু তা হয়নি, অ্যান্ড্রু স্ট্রাউস, ইয়ান ট্রট এবং সোয়ানের জন্য। পঞ্চম টেস্টের তৃতীয় দিন ট্রটকে নিয়েই ব্যাটিং-এ নেমেছিলেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান এন্ড্রু স্ট্রাউস। চতুর্থ উইকেটে ১১৮ রান যোগ করে আলাদা হন তারা। সাজঘরে ফেরার আগে স্ট্রাউস সংগ্রহ করেন ৭৫ রান। ট্রটকে সঙ্গ দিতে এসে প্রায়র, ফ্লিনটফ এবং ব্রড খুব একটা সুবিধা করতে পারেননি। তবে দলকে একেবারে হতাশও করেননি। প্রায়র ২২ আর ব্রড ২৯ রান করেন। অষ্টম জুটিতে সোয়ানের ৬৩ রান ট্রটকেও সেঞ্চুরি পেতে সহযোগিতা করে। দলকে ৩৩৩ রানে রেখে ফিরেছেন তিনি। এরপর ব্যক্তিগত ১১৯ রানে ট্রট বিদায় নিলেই ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৪৫ ঘ.