২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী, সাংসদ, ভক্তদের শুভেচ্ছা পেলেন ক্রিকেটাররা

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল থেকে সিঁড়ি বেয়ে নেমে আসছেন ক্রিকেটাররা। তাদের স্লোগান দিয়ে শুভেচ্ছা জানালেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান বন্দরে ক্রীড়াঙ্গনের কে না উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 07:29 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল থেকে সিঁড়ি বেয়ে নেমে আসছেন ক্রিকেটাররা। তাদের স্লোগান দিয়ে শুভেচ্ছা জানালেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান বন্দরে ক্রীড়াঙ্গনের কে না উপস্থিত ছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার স্বদলবলে ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন। ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেলসহ অন্য সাংসদরাও বিমান বন্দরে গেছেন ফুলের তোড়া হাতে। আইসিসি ট্রফি বিজয়ের সাক্ষী সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজয়ী ক্রিকেটারদের। সাংসদ ও মন্ত্রীদের সঙ্গে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। আর তাদের নেতৃত্ব দিয়েছেন বিসিবি সভাপতি সিনা ইবনে জামালী। সবারই অভিনন্দন জানানোর ভাষা ছিল ফুল দিয়ে ক্রিকেটারদের বরণ করে নেওয়া। এতো গেলো বিমান বন্দরের ভেতরের চিত্র। বাইরেও যে হাজার হাজার ক্রিকেট অনুরাগীর ভীড় জমেছিল। যদিও তাদের মধ্যে বেশির ভাগই ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মী। তাতে কি, ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতেই তো বিমান বন্দরে হাজির হয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০১৪৭ ঘ.