ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ নির্ধারণী পঞ্চম টেস্টে অ্যান্ড্রু স্ট্রাউস ও ইয়ান বেলের হাফ সেঞ্চরিতে চা-বিরতি পর্যন্ত ইংল্যান্ড রান তুলেছে ১৮০। উইকেট হারিয়েছে তিনটি।
এখন ব্যাট করছেন ইয়ান বেল ৭২ রান নিয়ে। তাকে সঙ্গ দিচ্ছেন জোনাথন ট্রট (৩)।
ওভালে বৃহস্পতিবার টস জিতে ইংল্যান্ড অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু শুরুটা মোটেও ভাল হয়নি। দলীয় ১২ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ব্যক্তিগত ১০ রানে পিটার সিডলের বলে অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং-এর হাতে ধরা পড়ে বিদায় নেন।
অধিনায়ক স্ট্রাউস ও ইয়ান বেল ১০২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান অনেকখানি। দলীয় ১১৪ রানের মাথায় ব্যক্তিগত ৫৫ রানে বেন হিলফেনহসের বলে ব্রাড হ্যাডিনের হাতে ধরা পড়েন স্ট্রাউস। ১০১ বল খেলে ১১টি চার মারেন তিনি।
পল কলিংউড খুব একটা সুবিধা করতে পারেননি। ৬৫ বল খেলে ব্যক্তিগত ২৪ রানে সিডলের বলে মাইক হাসির হাতে ধরা পড়েন। তখন দলের রান ছিল ১৭৬।
পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে লর্ডসে ইংল্যান্ড এগিয়ে গেলেও হেডিংলিতে সমতা ফিরিয়ে আনে অস্ট্রেলিয়া।
দল-
ইংল্যান্ড: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, ইয়ান বেল, পল কলিংউড, জোনাথন ট্রট, ম্যাট প্রায়র, অ্যান্ড্রু ফ্লিনটফ, স্টুয়ার্ট ব্রড, গ্রাহাম শন, জেমস অ্যান্ডারসন, স্টিভ হার্মিসন।
অস্ট্রেলিয়া: শেন ওয়াটসন, সায়মন ক্যাটিচ, রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, মাইক হাসি, মার্কাস নর্থ, ব্র্যাড হ্যাডিন, মিচেল জনসন, স্টুয়ার্ট ক্লার্ক, পিটার সিডল, বেন হিলফেনহস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২২১০ ঘ.
bdnews24