ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলের ক্যাম্পের জন্য ২৪ ক্রিকেটারকে বাঁছাই করা হয়েছে। ক্যাম্প শুরু হবে ২৫ আগস্ট থেকে।
বিসিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, ক্রিকেটারদের ২৪ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৪টায় বিসিবির লজিস্টিক্স অফিসার শহিদুল ইসলামের কাছে রিপোর্ট করতে হবে।
ক্রিকেটাররা হলেন: শাহরিয়ার ইসলাম, ইয়াসির চৌধুরী, আল মামুন রাফসান, মোঃ জাহেদ জাভেদ, ওমর ফারুক, শাবাজ চৌহান, সাজিদ আক্তার, শাহ আফরান শাকিল, সাদমান ইসলাম, জীবন চৌধুরী, বায়েজিদ আমিন, আবু হায়দার, মাহমুদুর রহমান, আবু সায়েম, তাসকিন আহমেদ, সুকান্ত কুমার দে, সালমান হোসেন, রাহাতুল ফেরদৌস জাভেদ, মেহেদী হাসান, সামারাত সরদার, মোঃ আরাফাত সানি, আদাথ হাসান রাব্বি, রাশেদ খান ও কামরান ফরহাদ সানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৫০ ঘ.
bdnews24