ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুলাওয়েতে শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে পঞ্চম ও শেষ একদিনের ম্যাচ। টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক প্রসপার উতসেয়া।
ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে উইকেট হারিয়েছে তারা। ডলার মাহমুদের বলে সরাসরি বোল্ড হন উদ্বোধনী ব্যাটসম্যান ভুসিমুসি সিবান্দা।
সিরিজের শেষ ম্যাচে একাদশে দু'টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার মাহাবুবুল আলমের পরিবর্তে সুযোগ পেয়েছেন ডলার মাহমুদ। রুবেল হোসেনের বদলি হিসেবে জিম্বাবুয়ে সফর করছেন তিনি। এছাড়া স্পিনার এনামুল হক জুনিয়রের জাগয়া খেলছেন মেহরাব হোসেন জুনিয়রকে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে একাদশে ছিলেন মেহরাব।
এরই মধ্যে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। পঞ্চম ম্যাচটি তাই অনেকটা চাপ মুক্ত থেকেই খেলার সুযোগ পাচ্ছে সফরকারী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/১৪৪২ ঘ.
bdnews24