২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম শতকেই বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন কভেন্ট্রি

চার্লস কভেন্ট্রি তখন ১৯২ রানে অপরাজিত। আর তিন রান করলেই তিনি ছাড়িয়ে যাবেন সাবেক পাকিস্তানী উদ্বোধনী ব্যাটসম্যান সাঈদ আনোয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৪ রানের রেকর্ড। কিন্তু হাতে আছে মাত্র এক বল। তিন কিংবা চার কোনটিই মারতে পারলেন না। নিলেন দুই রান। ক্রিকেট জীবনের প্রথম সেঞ্চুরিতেই স্পর্শ করলেন ১৯৪ রানের বিশ্ব রেকর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার্লস কভেন্ট্রি তখন ১৯২ রানে অপরাজিত। আর তিন রান করলেই তিনি ছাড়িয়ে যাবেন সাবেক পাকিস্তানী উদ্বোধনী ব্যাটসম্যান সাঈদ আনোয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৪ রানের রেকর্ড। কিন্তু হাতে আছে মাত্র এক বল। তিন কিংবা চার কোনটিই মারতে পারলেন না। নিলেন দুই রান। ক্রিকেট জীবনের প্রথম সেঞ্চুরিতেই স্পর্শ করলেন ১৯৪ রানের বিশ্ব রেকর্ড। ১৯৯৭ সালের ২১ মে অর্থাৎ ১২ বছর আগে সাঈদ আনোয়ার ভারতের বিপক্ষে ১৯৪ রান করেছিলেন মোহালিতে। অবশ্য কভেন্ট্রির সঙ্গে তার একটি পার্থক্য আছে। সাঈদ আনোয়ার আউট হয়েছিলেন। আর কভেন্ট্রি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। প্রতিটা ধাপ পার হয়েছেন কভেন্ট্রি আত্মবিশ্বাসের সঙ্গে। প্রথমে হাফ সেঞ্চুরি, এরপর সেঞ্চুরি। তারপর স্পর্শ করেন ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। তিনি হাফ সেঞ্চুরি করেন ৪৩ বলে, সেঞ্চুরি আসে ১১০ বলে, দেড় শ' রান করেন ১৩৭ বলে। আর বিশ্ব রেকর্ডের মাইলফলক স্পর্শ করেন ইনিংসের শেষ বলে দুই রান নিয়ে। বল খেলেছেন ১৫৬টি। ১৬ বাউন্ডারি ও ৭ ওভার বাউন্ডারি দিয়ে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন। শেষ দিকের ব্যাটিং দেখে যে কারোরই মনে হতে পারে রেকর্ডের জন্য লালায়িত ছিলেন না জিম্বাবুয়ের এই ক্রিকেটার। একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের ব্রিস্টলে তার অভিষেক হয় ২০০৩ সালের ৬ জুলাই। বুলাওয়ের এই ম্যাচের আগে কভেন্ট্রি ১৪টি একদিনের ম্যাচ খেলেন। এর মধ্যে ১৩টিতে ব্যাট করে রান তোলেন ৩০১। গড় ২৩ দশমিক ১৫। আর সর্বোচ্চ রান ছিল ৭৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০৩৯ ঘ.