২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ফুটবলকে ৫ মিলিয়ন ডলার দিচ্ছে ক্রিকেট বোর্ড

অর্থের অভাব মেটাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে হাত পেতেছিল সে দেশের ফুটবল ফেডারেশন। খালি হাতে ফিরিয়ে দেয়নি ক্রিকেট বোর্ড। সিদ্ধান্ত নিয়েছে ৫ দশমিক ২ মিলিয়ন ডলার দেওয়ার। ২০১১ সালে কাতারে এশিয়ান কাপে খেলার জন্য দলের প্রস্তুতিতে এই অর্থ ব্যয় করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

নয়া দিল্লী, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অর্থের অভাব মেটাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে হাত পেতেছিল সে দেশের ফুটবল ফেডারেশন। খালি হাতে ফিরিয়ে দেয়নি ক্রিকেট বোর্ড। সিদ্ধান্ত নিয়েছে ৫ দশমিক ২ মিলিয়ন ডলার দেওয়ার। ২০১১ সালে কাতারে এশিয়ান কাপে খেলার জন্য দলের প্রস্তুতিতে এই অর্থ ব্যয় করা হবে। ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অর্থ আগামী দু'বছর ধরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের কার্যকরী কমিটি। এক সময়ের এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ভারত এখন বিশ্ব র‌্যাংকিং-এ ১৫৬তম স্থানে রয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এশিয়ান কাপের আগে ২৫ ফুটবলারকে নয় মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এই সময়কালে ফুটবলাররা অন্য কোন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। বর্তমানে ভারতীয় ফুটবল দল স্প্যানিশ ক্লাব বার্সেলোনার একটি ক্যাম্পে অনুশীলন করছে। সেখানে বিশ্বমানের সুযোগ-সুবিধা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২১২১ ঘ.