২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বলেই কামরান আকমল আউট

একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে স্কোর বোর্ডে কোন রান জমা না হতেই উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে স্কোর বোর্ডে কোন রান জমা না হতেই উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে গেছেন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দিন-রাতের এই ম্যাচে বুধবার টস জিতে পাকিস্তান ব্যাটিং-এ নামে। এখন ব্যাট করছেন ইমরান নাজির ও শোয়েব মালিক। নুয়ান কুলাসেকারার প্রথম বলেই সরাসরি বোল্ড হন কামরান আকমল। অফস্টাম্পের ঠিক বাইরে পড়ে বলটি ইনসুইং করে ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে ঢুকে কামরান আকমলের স্ট্যাম্প ভেঙ্গে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৪৭ ঘ.