২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভাল টেস্টে মাঠে নামতে পারেন ফ্লিনটফ

পায়ে মেশিন বেঁধে ঘুমিয়েও চতুর্থ টেস্ট খেলতে পারেননি ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ সময় মত সুস্থ হয়ে উঠতে না পারায়। তবে অ্যাশেজ সিরিজ নির্ধারণী পঞ্চম টেস্টে মাঠে দেখা যেতে পারে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

লন্ডন, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পায়ে মেশিন বেঁধে ঘুমিয়েও চতুর্থ টেস্ট খেলতে পারেননি ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ সময় মত সুস্থ হয়ে উঠতে না পারায়। তবে অ্যাশেজ সিরিজ নির্ধারণী পঞ্চম টেস্টে মাঠে দেখা যেতে পারে তাকে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে মঙ্গলবার জানায়, পুরোপুরি সুস্থ না হওয়ায় ফ্লিনটফকে চতুর্থ টেস্টে খেলানো হয়নি। তবে বিশ্রাম ও যথাযথ চিকিৎসার ফলে পঞ্চম টেস্টের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। নামতে পারবেন মাঠে। চতুর্থ টেস্ট চলার সময় হ্যামস্ট্রিংয়ে টান পড়ে ইংলিশ পেসার জেমস এহুারসনের। ইসিবি জানিয়েছে, তেমন কোন গুরুতর চোট ধরা না পড়ায় পঞ্চম টেস্টে এন্ডারসনকেও বিবেচনা করা হবে। পাঁচ টেস্টের সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে আগামী সপ্তাহে ওভালে। হেডিংলি টেস্টে সফরকারী অস্ট্রেলিয়া স্বাগতিক ইংল্যান্ডকে ইনিংস ও ৮০ রানে হারিয়ে সিরিজে ১-১ ম্যাচে সমতা ফিরিয়ে আনে। কিন্তু অ্যাজবাস্টনে তৃতীয় টেস্টে হাঁটুর ইনজুরিতে পড়ায় চতুর্থ টেস্টে ফ্লিনটফ খেলতে পারেননি। ৩১ বছরের ফ্লিনটফ সিরিজের প্রথম তিন টেস্টে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ১৭১ রান। ফ্লিনটফ অ্যাশেজ সিরিজ শেষেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২৩০১ ঘ.