২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর আর একটি মাত্র ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। অক্টোবরেই ফিরতি সিরিজ খেলতে ঢাকা আসবে জিম্বাবুয়ে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা বলতে এটুকুই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। অক্টোবরেই ফিরতি সিরিজ খেলতে ঢাকা আসবে জিম্বাবুয়ে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা বলতে এটুকুই। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে ফিরতি সিরিজ খেলার পর অনেকটা সময় জাতীয় দলের কোন খেলা নেই। এ সময়টায় ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। ২০১০ সালের জানুয়ারিতে হবে তিনজাতির ক্রিকেট টুর্নামেন্ট। এতে খেলবে ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ। এনায়েত হোসেন সিরাজ জানান, ভারত এবং শ্রীলংকা টুর্নামেন্টে খেলার সম্মতি জানিয়েছে। ত্রিদেশীয় টুর্নামেন্টে শেষে ১ ফেব্র"য়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১২০ ঘ.