২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ জিতেছে ঘাম ঝরিয়ে

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ৩২০ সর্বোচ্চ স্কোর। বড় স্কোর নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয়ই প্রত্যাশিত ছিল বাংলাদেশের। জয় পেয়েছে, তবে একটু ঘাম ঝরিয়ে। মঙ্গলবার বুলাওয়েতে ৪৯ রানে জিতেছে সিরিজের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশের আগের সর্বোচ্চ স্কোর ছিল কেনিয়ার বিপক্ষে ৩০১ রান। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে আট উইকেটে ২৭২ ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ৩২০ সর্বোচ্চ স্কোর। বড় স্কোর নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয়ই প্রত্যাশিত ছিল বাংলাদেশের। জয় পেয়েছে, তবে একটু ঘাম ঝরিয়ে। মঙ্গলবার বুলাওয়েতে ৪৯ রানে জিতেছে সিরিজের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশের আগের সর্বোচ্চ স্কোর ছিল কেনিয়ার বিপক্ষে ৩০১ রান। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে আট উইকেটে ২৭২ ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি রান। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। সাকিবের প্রশংসা না করলে তাকে বরং খাটো করা হয়। ৩২০ রানের স্কোরে তার একার অবদান ১০৪। কতটা আগ্রাসী ব্যাট করেছেন অধিনায়ক তা বোঝাতে বলের সংখ্যা তুলে ধরলেই যথেষ্ট। ৬৩ বলে সেঞ্চুরি আর পরের বলে রান আউট হয়ে অনাকাঙ্খিত বিদায়। কারণ মুশফিকুর রহিমের ডাকে যথাসময়ে সাড়া দিতে না পারায় উইকেট ভেঙ্গে দেন উইলিয়ামস। ২৫ ওভার তিন বলে আশরাফুল এলবিডব্লিউ হলে উইকেটে আসেন সাকিব। প্রথম বলটি খেলেন রক্ষণাত্মক কায়দায়। দ্বিতীয় বলে ঝুঁকিমুক্ত এক রান নেন। আর ২১ বল খেলে তোলেন ১৫ রান। তার ব্যাট থেকে বাকি ৮৯ রান এসেছে ৪৩ বলে। ৯টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি দিয়ে তিনি সাজিয়েছেন ইনিংসটি। যদিও হাফ সেঞ্চুরির পর দু'বার জীবন পেয়েছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। ৫৯ রানে প্রথমবার বেঁচে যান মিডউইকেটে মাতসিকানেরির হাত ফসকে বল মাটিতে পড়ায়। আর দ্বিতীয় দফায় ৭১ রানে রেমন্ড প্রাইস ক্যাচ ফেলে দেন। এছাড়া তেমন কোন ভুল করেননি শীর্ষ অল-রাউন্ডার। বরং খারাপ বলগুলো ঠিকই মেরেছেন। সাকিব ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি পেলেন অধিনায়ক হিসেবে। একদিনের ক্রিকেটে আগের সেঞ্চুরি দু'টি ছিল কানাডা ও পাকিস্তানের বিপক্ষে। শুরু ভাল হলে বেশিরভাগ সময় শেষটাও হয় উপাদেয়। টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভাল সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী। সাদামাটা ব্যাটিং পিচে পাওয়ার প্লেকে কাজে লাগান দু'জনেই। ১৫ ওভার শেষে বিনা উইকেটে ৭১ রানের সংগ্রহ তারই প্রমাণ। পরিকল্পনা অনুযায়ী উদ্বোধনী জুটি এ পর্যন্ত কোন ঝুঁকি নেয়নি। ১৫ ওভারে চারটি বাউন্ডারি হলেও মাত্র একবার বল তুলে মেরেছেন তামিম। বাকি রান এসেছে মাটি কামড়ানো শটে। অবশ্য রানের হিসেবে বলের খরচটা একটু বেশিই করেছেন তারা। ব্যাক্তিগত ২৭ রানে জুনায়েদ রান আউট হলে তিন নম্বরে ব্যাট করতে আসেন আশরাফুল। ধরে খেলার প্রবণতা ছিল তার মধ্যেও। ফলে ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ১০৮ রান। গড় হিসেবে খুবই কম। তারপরও এই জুটি বেশি দূর যেতে পারেনি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফিরেছেন ২২ রান নিয়ে। সাকিবকে পেয়ে হাত খোলেন তামিম। এক প্রান্ত আগলে রাখেন বাংলাদেশ অধিনায়ক। অন্যপ্রান্ত থেকে বাউন্ডারি হাঁকাতে থাকেন তামিম। তিনি বিদায় নিয়েছেন রান আউট হয়ে। তবে ড্রেসিং রুমে ফেরার আগে দলকে দিয়েছেন ৭৯ রান। পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। ওয়ানডেতে এটি তার দশম অর্ধশতক। টপঅর্ডারে দুই ব্যাটসম্যান বড় স্কোর করলে বাকিদের অল্প অবদানও মোট সংগ্রহকে বড় করে তোলে। বাংলাদেশের বেলাতেও হয়েছে তাই। জুনায়েদ সিদ্দিকী, আশরাফুল আর মুশফিকুর রহিম ২০ এর ওপরে রান পেয়েছেন। এতেই নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩২০ রান করে বাংলাদেশ। বুলাওয়েতে খেলা হলেও জিম্বাবুয়ের সামনে প্রায় অসম্ভব এক টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। লক্ষ্যে পৌঁছানো দূরে থাক ইনিংসের শুরুতে উইকেট পতনের চাপ সামলানোই স্বাগতিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ৯১ রানে টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় জিম্বাবুয়ে। তবে কভেন্ট্রি ৬১ এবং শেন উইলিয়ামস ৭৫ রান তুলে প্রতিদ্বন্দিতা গড়ে তোলেন। বিশেষ করে, ষষ্ঠ উইকেট জুটিতে মাতসিকানেরি এবং উইলিয়ামস ৭৮ রান যোগ করে বাংলাদেশকেই উল্টো চাপে ফেলে দেন। কিন্তু এনামুল হক আর সাকিব যথাসময়ে উইকেট তুলে নিলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। সেই সঙ্গে পেসার নাজমুল হোসেন অধিনায়ক উতসেয়াকে আউট করে জিম্বাবুয়ের পরাজয় অনেকটাই নিশ্চিত করেন। ৪৭তম ওভারে শেষ ব্যাটসম্যান হিসেবে প্রাইস রান আউট হলে পরপর দুই ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ। মাতসিকানেরি ৩৯ এবং চিগুম্বুরা ৩১ রান করেন। ছয় বোলার ব্যবহার করে সফল হয়েছেন সাকিব আল হাসান। তাদের মধ্যে কেবল স্পিনার নাঈম ইসলাম ছাড়া সবাই উইকেট পেয়েছেন। সৈয়দ রাসেল নিয়েছেন প্রথম দুই উইকেট। এছাড়া নাজমুল, এনামুল হক জুনিয়র ও সাকিব দু'টি করে উইকেট শিকার করেন। একটি উইকেট পেয়েছেন মাহমুদ উল্লাহ। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৩২০/৮ (সাকিব আল হাসান ১০৪, তামিম ইকবাল ৭৯, জুনায়েদ সিদ্দিকী ২৭, মুশফিকুর রহিম ২৩*, আশরাফুল ২২, চিগুম্বুরা ৫৯/৩) জিম্বাবুয়ে: ২৭১/১০ (টেলর ৭৫, কভেন্ট্রি ৬১, মাতসিকানেরি ৩৯, চিগুম্বুরা ৩১, রাসেল ৫৩/২, সাকিব ৩৯/২, নজমুল হোসেন ৪৯/২,এনামুল হক ৫৬/২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৪৬ ঘ. এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। সাকিবের প্রশংসা না গাইলে তাকে বরং খাটো করা হয়। ৩২০ রানের স্কোরে তার একার অবদান ১০৪। কতটা আগ্রাসী ব্যাট করেছেন অধিনায়ক তা বোঝাতে বলের সংখ্যা তুলে ধরলেই যথেষ্ট। ৬৩ বলে সেঞ্চুরি আর পরের বলে রান আউট হয়ে অনাকাঙ্খিত বিদায়। কারণ মুশফিকুর রহিমের ডাকে যথাসময়ে সাড়া দিতে না পারায় উইকেট ভেঙ্গে দেন উইলিয়ামস। ২৫ ওভার তিন বলে আশরাফুল এলবিডব্লিউ হলে উইকেটে আসেন সাকিব। প্রথম বলটি খেলেন রক্ষণাত্মক কায়দায়। দ্বিতীয় বলে ঝুঁকিমুক্ত এক রান নেন। আর ২১ বল খেলে তোলেন ১৫ রান। তার ব্যাট থেকে বাকি ৮৯ রান এসেছে ৪৩ বলে। ৯টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি দিয়ে তিনি সাজিয়েছেন ইনিংসটি। যদিও হাফ সেঞ্চুরির পর দু'বার জীবন পেয়েছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। ৫৯ রানে প্রথমবার বেঁচে যান মিডউইকেটে মাতসিকানেরির হাত ফসকে বল মাটিতে পড়ায়। আর দ্বিতীয় দফায় ৭১ রানে রেমন্ড প্রাইস ক্যাচ ফেলে দেন। এছাড়া তেমন কোন ভুল করেননি শীর্ষ অল-রাউন্ডার। বরং খারাপ বলগুলো ঠিকই মেরেছেন। সাকিব ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটি পেলেন অধিনায়ক হিসেবে। একদিনের ক্রিকেটে আগের সেঞ্চুরি দু'টি ছিল কানাডা ও পাকিস্তানের বিপক্ষে। শুরু ভাল হলে বেশিরভাগ সময় শেষটাও হয় উপাদেয়। টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভাল সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী। সাদামাটা ব্যাটিং পিচে বোলিং পাওয়ার প্লেকে কাজে লাগান দু'জনেই। ১৫ ওভার শেষে বিনা উইকেটে ৭১ রানের সংগ্রহ তারই প্রমাণ। পরিকল্পনা অনুযায়ী উদ্বোধনী জুটি এ পর্যন্ত কোন ঝুঁকি নেননি। ১৫ ওভারে চারটি বাউন্ডারি হলেও মাত্র একবার বল তুলে মেরেছেন তামিম। বাকি রান এসেছে মাটি কামড়ানো শটে। অবশ্য রানের হিসেবে বলের খরচটা একটু বেশিই করেছেন তারা। ব্যাক্তিগত ২৭ রানে জুনায়েদ রান আউট হলে তিন নম্বরে ব্যাট করতে আসেন আশরাফুল। ধরে খেলার প্রবনতা ছিল তার মধ্যেও। ফলে ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ১০৮ রান। গড় হিসেবে খুবই কম। তারপরও এই জুটি বেশি দূর যেতে পারেনি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফিরেছেন ২২ রান নিয়ে। সাকিবকে পেয়ে হাত খোলেন তামিম। এক প্রান্ত আগলে রাখেন বাংলাদেশ অধিনায়ক। অন্যপ্রান্ত থেকে বাউন্ডারি হাঁকাতে থাকেন তামিম। তিনি বিদায় নিয়েছেন রান আউট হয়ে। তবে বিদায় নেওয়ার আগে দলকে দিয়েছেন ৭৯ রান। পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। ওয়ানডেতে এটি তার দশম অর্ধশতক। টপঅর্ডারে দুই ব্যাটসম্যান বড় স্কোর করলে বাকিদের অল্প অবদানও মোট সংগ্রহকে বড় করে তোলে। বাংলাদেশের বেলাতেও হয়েছে তাই। জুনায়েদ সিদ্দিকী, আশরাফুল আর মুশফিকুর রহিম ২০ এর ওপরে রান পেয়েছেন। এতেই নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩২০ রান করে বাংলাদেশ। বুলাওয়েতে খেলা হলেও জিম্বাবুয়ের সামনে প্রায় অসম্ভব এক টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। লক্ষ্যে পৌঁছানো দূরে থাক ইনিংসের শুরুতে উইকেট পতনের চাপ সামলানোই স্বাগতিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ৯১ রানে টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় জিম্বাবুয়ে। তবে কভেন্ট্রি ৬১ এবং শেন উইলিয়ামস ৭৫ রান তুলে প্রতিদ্বন্দিতা গড়ে তোলেন। বিশেষ করে, ষষ্ঠ উইকেট জুটিতে মাতসিকানেরি এবং উইলিয়ামস ৭৮ রান যোগ করে বাংলাদেশকেই উল্টো চাপে ফেলে দেন। কিন্তু এনামুল হক আর সাকিব যথাসময়ে উইকেট তুলে নিলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। সেই সঙ্গে পেসার নাজমুল হোসেন অধিনায়ক উতসেয়াকে আউট করে জিম্বাবুয়ের পরাজয় অনেকটাই নিশ্চিত করেন। ৪৭তম ওভারে শেষ ব্যাটসম্যান হিসেবে প্রাইস রান আউট হলে পরপর দুই ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ। মাতসিকানেরি ৩৯ এবং চিগুম্বুরা ৩১ রান করেন। ছয় বোলার ব্যবহার করে সফল হয়েছেন সাকিব আল হাসান। তার মধ্যে কেবল স্পিনার নাঈম ইসলাম ছাড়া সবাই উইকেট পেয়েছেন। সৈয়দ রাসেল নিয়েছেন প্রথম দুই উইকেট। এছাড়া নাজমুল, এনামুল হক জুনিয়র ও সাকিব দু'টি করে উইকেট শিকার করেন। একটি উইকেট পেয়েছেন মাহমুদ উল্লাহ। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৩২০/৮ (সাকিব আল হাসান ১০৪, তামিম ইকবাল ৭৯, জুনায়েদ সিদ্দিকী ২৭, মুশফিকুর রহিম ২৩*, আশরাফুল ২২, চিগুম্বুরা ৫৯/৩) জিম্বাবুয়ে: ২৭১/১০ (টেলর ৭৫, কভেন্ট্রি ৬১, মাতসিকানেরি ৩৯, চিগুম্বুরা ৩১, রাসেল ৫৩/২, সাকিব ৩৯/২, নজমুল হোসেন ৪৯/২,এনামুল হক ৫৬/২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৪৬ ঘ.