২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুবেলের জায়গায় জিম্বাবুয়ে যাচ্ছেন ডলার মাহমুদ

ইনজুরি কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশি পেসারদের। মাশরাফি বিন মুর্তাজার পর ইনজুরিতে পড়েছেন আরেক পেসার রুবেল হোসেন। তার বিকল্প হিসেবে ডলার মাহমুদ জিম্বাবুয়ে যাবেন বলে মঙ্গলবার বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইনজুরি কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশি পেসারদের। মাশরাফি বিন মুর্তাজার পর ইনজুরিতে পড়েছেন আরেক পেসার রুবেল হোসেন। তার বিকল্প হিসেবে ডলার মাহমুদ জিম্বাবুয়ে যাবেন বলে মঙ্গলবার বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ইনজুরির থাবাটা শুধু পেসারদের ওপরই নয়, ব্যাপক অর্থে বলতে গেলে স্পিনারসহ বোলারদের ওপর চেপে বসেছে। রুবেলকে নিয়ে মোট তিন বোলার চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে হাঁটুতে চোট পেয়ে আর খেলা হয়নি অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজার। হাঁটুর সফল অপারেশন শেষে তিনি এখন বিশ্রামে। তার জায়গায় দলে ঢুকেছেন আরেক পেসার নাজমুল হোসেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেই পায়ের পেশীতে টান নিয়ে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে এসেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। তার বদলে জিম্বাবুয়ে সফর করছেন এনামুল হক জুনিয়র। ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে পাঁজরের পাশের পেশীতে টান পড়ায় জিম্বাবুয়ে সফরে আর মাঠে নামতেই পারেননি রুবেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯৪৮ ঘ.