ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ইনিংস ব্যাট করেই চতুর্থ টেস্টে সুবিধাজনক অবস্থায় অস্ট্রেলিয়া। মার্কাস নর্থের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৪৫ রানে অল-আউট হয়েছে তারা।
প্রথম ইনিংসে ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয় ঠেকাতে পারেনি ইংল্যান্ড। ৫ উইকেটে ৮২ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে আরো ২৬২ রান করতে হবে তাদের। প্রথম ইনিংসে ১০২ রানে অল-আউট হয়েছিল ইংল্যান্ড।
আগের দিনের চার উইকেটে ১৯৬ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দুই অপরাজিত ব্যাটসম্যান ক্লার্ক ও নর্থ আলাদা হন দলীয় ৩০৩ রানে। বাকিরা কিছুটা অবদান রাখায় তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৪৫ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/০১১০ঘ.
bdnews24