২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই হাঁটুতেই অস্ত্রোপচার দরকার মাশরাফির

দুই হাঁটুতেই অস্ত্রোপচার করাতে হবে পেসার মাশরাফিকে। অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ ডাক্তার ডেভিড ইয়াং শুক্রবার তার হাঁটু পরীক্ষা-নিরীক্ষা করে এই সিদ্ধান্ত দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী সোমবার মাশরাফির দুই হাঁটুতেই অস্ত্রোপচার করবেন ডেভিড ইয়াং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই হাঁটুতেই অস্ত্রোপচার করাতে হবে পেসার মাশরাফিকে। অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ ডাক্তার ডেভিড ইয়াং শুক্রবার তার হাঁটু পরীক্ষা-নিরীক্ষা করে এই সিদ্ধান্ত দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী সোমবার মাশরাফির দুই হাঁটুতেই অস্ত্রোপচার করবেন ডেভিড ইয়াং। গত বুধবার এ উদ্দেশ্যে অস্ট্রেলিয়া গেছেন মাশরাফি। অপারেশনের পরই বোঝা যাবে সেরে উঠতে কতদিন অপেক্ষা করতে হবে বাংলাদেশের এই পেসারকে। তবে ধারণা করা হচ্ছে এবার এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হতে পারে 'নড়াইল এক্সপ্রেসকে'। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন বোলিংয়ের সময় ডান হাঁটুতে চোট পান মাশরাফি। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২৩৯ঘ.