ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া দল জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেটেও সম্প্রতি বড় কোন সাফল্য নেই তাদের। বাংলাদেশ বছরে যত বেশি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকে জিম্বাবুয়ে ঠিক ততটা নয়। ওয়ানডে ক্রিকেটে অবশ্য এ বছর বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ খেলেছে তারা।
২০০৯ সালে জিম্বাবুয়ে ১০ ওয়ানডে খেলে জিতেছে ৭টি, হেরেছে ৩ ম্যাচে। আপাতদৃষ্টিতে সাফল্যের পাল্লা ভারি হলেও বেশির ভাগ ম্যাচই তারা জিতেছে দুর্বল কেনিয়ার বিপক্ষে। সেখানে বাংলাদেশ ৯ ওয়ানডে খেলে হেরেছে ৩ ম্যাচে। জিতেছে ৬টি।
সাফল্যের গড় হিসেবে সমান তালেই চলেছে দুই দল। এ বছর জিম্বাবুয়ে-বাংলাদেশ চারবার মুখোমুখি হয়ে জিতেছে সমান দু'টি করে ম্যাচ। পরিসংখ্যান দেখে সহজেই বলা যায় ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের থেকে খুব একটা এগিয়ে নেই টেস্ট খেলুড়ে বাংলাদেশ।
তবে এ বছর বড় দলগুলোর বিপক্ষেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। স
bdnews24