২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলের শ্রীলঙ্কা সফর শেষ

গোঁড়ালির ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফর শেষ হয়ে গেলো পাকিস্তানী ফাস্ট বোলার উমর গুলের। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ওয়ানডে ম্যাচ তিনি খেলতে পারছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 12:27 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

কলম্বো, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গোঁড়ালির ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফর শেষ হয়ে গেলো পাকিস্তানী ফাস্ট বোলার উমর গুলের। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ওয়ানডে ম্যাচ তিনি খেলতে পারছেন না। বুধবারের টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচও মাঠে নামতে পারবেন না তিনি। তবে অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের চোট ধীরে ধীরে সেরে যাচ্ছে। দলের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচের আগেই রাজ্জাক পুরোপুরি সেরে উঠেবেন। এদিকে তৃতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে আঘাত পাওয়ায় চতুর্থ ম্যাচ খেলতে পারছেন না লঙ্কান পেসার দিলহারা ফার্নান্দো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৮৪২ ঘ.