সেকান্দার আলী
প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফল্যের ডালা রেকর্ড দিয়েই সাজাবে বাংলাদেশ অনেকটা জানাই ছিল। শুধু দরকার ছিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয়। সেটি বাংলাদেশের কাছে ধরা দিয়েছে ৩ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে। শুক্রবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে স্বাগতিক দলের ২৪৯ রানের লক্ষ্যে সাত বল বাকি থাকতেই পৌঁছে যায় বাংলাদেশ।
সিরিজের সফল সমাপ্তি টেনে টেস্টের পর ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে শ্বেতশুভ্র রঙে সাজিয়ে ইতিহাসে জায়গা করে নিলো টাইগাররা।
ওয়ানডে ক্রিকেটে সব মিলে এ পর্যন্ত ষষ্ঠবারের মত প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। ক্যারিবয়ীদের সঙ্গে এ পর্যন্ত চারটি সিরিজের তিনটিতেই বাংলাদেশ হেরেছে নিরঙ্কুশ ব্যবধানে। এর আগে কেনিয়াকে দু'বার এবং জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে একবার করে সিরিজের সবগুলো ম্যাচে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের।
আগেই সিরিজ হারায় ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচটি ছিল মান রক্ষার লড়াই। তাদের শুরু দেখে সেটা কিন্তু মনে হয়নি। বরং যথারীতি আধিপত্য দেখিয়েছে বাংলাদেশই।
শুরুতে ১০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। অথচ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজই।
সিরিজের শেষ ওয়ানডেতে খেলার সুযোগ পেয়ে প্রথম বল ওয়াইড করলেও দ্বিতীয় বলেই পাওয়েলকে এলবিডব্লি
bdnews24