২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ উইকেট হারিয়ে চাপে আছে বাংলাদেশ

সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট তাড়া করতে নেমে চাপে আছে বাংলাদেশ। স্বাগতিকদের ২৪৮ রানের জবাবে ১৮৮ রানে ৬ উইকেট হারিয়েছ। শুক্রবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৭ ওভার চার বলে ২৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ উড়ন্ত সূচনা করলেও তামিম ৩০, আশরাফুল ১৯, রাকিবুল ৫, সাকিব ১৬ ও জুনায়েদ ৫৫ রানে আউট হলে চাপে পড়ে। মুশফিকুর রহিম ৩১ রানে আউট হলে চাপ আরও বেড়ে যায়। উইকেটে আছেন নাঈম ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 06:09 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট তাড়া করতে নেমে চাপে আছে বাংলাদেশ। স্বাগতিকদের ২৪৮ রানের জবাবে ১৮৮ রানে ৬ উইকেট হারিয়েছ। শুক্রবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৭ ওভার চার বলে ২৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ উড়ন্ত সূচনা করলেও তামিম ৩০, আশরাফুল ১৯, রাকিবুল ৫, সাকিব ১৬ ও জুনায়েদ ৫৫ রানে আউট হলে চাপে পড়ে। মুশফিকুর রহিম ৩১ রানে আউট হলে চাপ আরও বেড়ে যায়। উইকেটে আছেন নাঈম ইসলাম ও মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম তিন ওভারে ৩৩। তার মধ্যে কেমার রোচের দুই ওভার থেকে এসেছে ২৭ রান। গড়ে প্রতি ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১। উদ্বোধনী জুটির এমন মারমুখো ব্যাটিং দেখে কেমার রোচকে বোলিংয়ে থেকে সরিয়ে নিতে বাধ্য হন উইন্ডিজ অধিনায়ক রেইফার। ৭ ওভারে হাফ সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশ। এ পর্যন্তই দ্রুত রান তুলেছে সফরকারী দলের ব্যাটসম্যানরা। এরপর বোলারদের নিয়ন্ত্রনে রান রেট কমে যায়। নবম ওভারে তামিমের বিদায় ওয়েস্ট ইন্ডিজের জন্য স্বস্তি বয়ে নিয়ে আসে। সামির বলে সুইং সামলাতে না পেরে মিড অনে পাওয়েলের হাতে ক্যাচ দেন তামিম। তার ব্যাট থেকে আসে ৩০ রান। আগের দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি আশরাফুল। ১৯ রানে বার্নাড বল অফ স্ট্যাম্পের বাইরে বল ফেললে তাতে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ধরা পরেন সাবেক অধিনায়ক। রকিবুল এসেই জীবন পান। তবে শেষ রক্ষা করতে পারেননি। ২০তম ওভারে কেমার রোচের বল ড্রাইভ করলে কভার অঞ্চল দিয়ে নিচু হয়ে যাওয় বলটি এক হাতে লুফে নেন রেইফার। তখন দলের রান ছিল তিন দুই উইকেটে ৯৬। সাকিবও উইন্ডিজ পেসারদের সামাল দিতে পারলেন না। কেমার রোচের শিকার হন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় স্পেলে ফিরে এসে ভয়ংকর হয়ে ওঠেন ক্যামার রোচ। সফরকারীদের পর পর গুরুত্বপূর্ণ তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলে ম্যাচের নিয়ন্ত্রন চলে যায় ওয়েস্ট ইন্ডিজের হাতে। ২৯ রানে জুনায়েদও জীবন পান। সেই সুযোগ নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে ৫৫ রানে বোল্ড হন। এর আগে শুরুতে ১০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। কিন্তু ফ্লেচার ৪২ বলে ৫২ রান তুলে উল্টো চাপে ফেলে দেন বাংলাদেশী বোলারদের। ফ্লেচার নিজের ইনিংসটি সাজান ৮ চার ও ৩ ছক্কা দিয়ে। সিরিজের শেষ ওয়ানডেতে খেলার সুযোগ পেয়ে প্রথম বল ওয়াইড করলেও দ্বিতীয় বলেই পাওয়েলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মাহবুবুল আলম রবীন। প্রথম উইকেট পতনের পর তিন নম্বরে ব্যাট করতে এসে স্মিথ বেশিক্ষণ উইকেট আগলে রাখতে পারেননি। আরেক পেসার নাজমুলের বলে সরাসরি বোল্ড হন। তখন ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১০। মাশরাফির বিকল্প হিসেবে নাজমুলকে বাংলাদেশ দলে নেওয়া হলেও খেলার সুযোগ পেয়েছেন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে। সেখান থেকে দলকে এগিয়ে নেন ফ্লেচার। দলীয় ৮৬ রানে রাজ্জাকের বলে আশরাফুলের হাতে ক্যাচ দেন উইন্ডিজ উদ্বোধনী ব্যাটসম্যান। এরপর ডাউলিন আর অধিনায়ক রেইফার বড় জুটি গড়ে স্কোরকে টেনে নেওয়ার চেষ্টা করেন। তাতে বাধ সাধে বাংলাদেশ। স্বাগতিকরা ১১৫ রানে পৌঁছানোর পর ডাউলিনকে রান আউট করে। স্বস্তিও ফিরে আসে বাংলাদেশ শিবিরে। টানা দুই ম্যাচের ব্যর্থতার হতাশা কাটিয়ে অবশেষে ব্যাট হাতে জ্বলে ওঠেন অধিনায়ক রেইফার। পেসার মাহবুবুল আলম রবীনের বলে ক্যাচ তোলার আগে ৪০ রান করেন তিনি। ১২৪ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আউট হওয়ার আগে রেইফার, সামিকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৬৪ রান যোগ করেন। দলকে সম্মানজন স্কোরের দিকে এগিয়ে নিতে এই জুটির অবদানকে সবচেয়ে গুরুত্বপূর্ণই বলা চলে। রাজ্জাকের বলে কট অ্যান্ড বোল্ড হন সামি। শেষ দিকে স্পিনারদের প্রতিরোধ করতে না পারায় নির্ধারিত ৫০ ওভারের আগেই ইনিংস গুটিয়ে যায় স্বাগতিকদের। ডেভন টমাস অপরাজিত থাকেন ২৯ রানে। ইনিংসে রাজ্জাক ছিলেন সবচেয়ে খরুচে বোলার। ১০ ওভার বল করে রান দেন ৬৩। যার মধ্যে ওয়াইড ছিল ৫টি। গড় হিসেবে ব্যয় বহুল বোলার মাহাবুবুল আলম রবীন ৬ ওভারে ৪২ রান দেন। তিনি দু'টি উইকেটও পেয়েছেন। ৫টি ওয়াইড বল হয়েছে রবীনের স্পেলে। মাহামুদুল